জানুয়ারিতে ২-৩টি শৈত্যপ্রবাহ, প্রথমটি চলতি সপ্তাহেই
আগামী দু-এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৩ জানুয়ারি) অধিদফতরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আগামী দু-এক দিনের মধ্যে উত্তরবঙ্গের দিকে শৈত্যপ্রবাহ আসতে পারে। ফলে রাতের এবং দিনের তাপমাত্রা কমে যাবে।
তিনি জানান, জানুয়ারি সবচেয়ে শীতল মাস। এই সময়ে দেশের তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এ মাসেই কয়েকটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হবে।
এর আগে, গতকাল রোববার (২ জানুয়ারি) চলতি মাসের পূর্বাভাসের বিষয়ে মিটিংয়ে বসেছিল আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। মিটিংয়ে কমিটি বলেছে, জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এরমধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে। জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
মাসিক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে দেশে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে। এছাড়া জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছিতে ১০ ডিগ্রি সেলসিয়াস।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর