সিট বণ্টন করছে হল সভাপতি দীপ্ত, জানে না প্রশাসন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি পদ পাওয়ার ২০ দিনের মাথায় এক আবাসিক শিক্ষার্থীর সিটে আরেক শিক্ষার্থীকে উঠিয়ে দেয়া ও নিজের ইচ্ছানুযায়ী সিট বণ্টনসহ নানা ধরনের অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্তর বিরুদ্ধে। তবে এসব ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে হল প্রশাসনের।
জানা যায়, গত ১ জানুয়ারি (শনিবার) রাতে হল সভাপতি দীপ্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে নিজ ইচ্ছামতো হলের শিক্ষার্থীদের সিট বণ্টন করেন। এ সময় তিনি বিভিন্ন আবাসিক শিক্ষার্থীর সিটে অন্য শিক্ষার্থীকে উঠিয়ে বিভ্রান্তি ও অসন্তোষের সৃষ্টি করেন।
ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর রহমান এ বিষয়ে বলেন, আমি আবাসিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি দিয়ে হলে থাকি। আমি এখন একটা দরকারে ঢাকা এসেছি। আমাকে না জানিয়ে আমার সিটে অন্য একজনকে হুট করে কিভাবে উঠিয়ে দেয় সেটা আমি বুঝি না। হল প্রভোস্ট আরো শক্ত হলে সে এ সুযোগ পেত না। আমি এর বিচার চাই।
হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত বলেন, গণরুমে পোলাপান ছিল, তাদের আমি সিট দিয়ে দিয়েছি। 'সিট বণ্টনের অধিকার আপনার আছে কিনা'- এ প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা হলের প্রভোস্ট ও হাউস টিউটরদের সাথে কথা বলে সিট বণ্টন করেছি। তবে প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়ার সাথে কথা হলে তিনি জানান, এসব ব্যাপারে কিছুই জানেন না তিনি।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, এ বিষয় আমি কিছুই জানি না। হলের সিট বণ্টন তো হল প্রভোস্টের কাজ। ছাত্রলীগ সিট বণ্টন করবে কেন? হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে হল প্রশাসনের সাথে কথা বলে সমন্বয় করে সহযোগিতা করতে পারে।
সিনিয়র শিক্ষার্থী হল ছেড়ে দেয়ার আগেই জুনিয়র শিক্ষার্থীদের উঠিয়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, একজন রুমের সিটে থাকা অবস্থায় যদি আরেকজনকে সিটে উঠিয়ে দেয়া হয় তাহলে এটা অবশ্যই বেআইনি। যদি হল শাখা ছাত্রলীগের সভাপতি এ ধরনের কিছু করে থাকে, খোঁজখবর নিয়ে তাকে অবশ্যই এর জন্য সাংগঠনিক জবাবদিহিতার আওতায় আনা হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ নিজেই দত্ত হলের ৩০০১ নাম্বার রুম দীর্ঘ ৬ বছরের অধিক সময় ধরে দখল করে একাই থাকছেন। বর্তমানে সপ্তাহে ৪ দিন বাসায় থাকলেও তিনি এ রুমটি দখলে রেখেছেন। পুরো একটি রুম একাই দখল করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন সময় সাংগঠনিক কাজে আমার রুমটি ব্যবহার হয়।
হল প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া এ বিষয়ে বলেন, সিট বণ্টনের ব্যাপারে আমি কিছু জানি না। আমাকে জানিয়ে সিট বণ্টন করা হয়নি। আমি আজ হলে গিয়ে এ বিষয়গুলোর খোঁজ নেব।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমি হলের প্রভোস্টের কাছ থেকে শুনে কী ব্যবস্থা নেয়া যায়, আমি ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল
শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে
পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী
ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?
সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত
Link Copied