ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মানসিক অবসাদগ্রস্ত হওয়ায় মানুষ আত্মঘাতী হয়ে ওঠে : জবি উপাচার্য


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৩-১-২০২২ রাত ৮:১২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, মানসিক অবসাদগ্রস্ত হওয়ায় মানুষ আত্মঘাতী হয়ে ওঠে। এর ফলেই সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন চত্বরে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
উপাচার্য আরো বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর প্রধান কারণ মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাওয়া। আমাদের বেশ কয়েকজন শিক্ষকও এমন সমস্যায় ভুগছেন। সেজন্যই এই কাউন্সিলিং সেন্টার স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখছি।
 
কাউন্সিলিং সেন্টারটির উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে বিশাল র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান, পরিচালক (ছাত্র-কল্যাণ) অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ড. সানজিদা খান এবং উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
 
এছাড়াও কাউন্সিলিং কমিটির আহ্বায়ক হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ এবং সদস্য সচিব হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা ডেইজী উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে