ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নানা আয়োজনে কুবিতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৩:৫০

নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপন শুরু হয়। এরপর সকাল সাড়ে ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় কেক কাটা এবং সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সহ-সভাপতি হাসান বিদ্যুৎ এবং বিশ্ববিদ্যালয়ের চার হলের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন অনুষদের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, উপ-উপাচার্য ড. হুমায়ূন কবির, কোষাধ্যক্ষ ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু তাহের, প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক ড. শামীমুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক মোকাদ্দেস-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. হাবীবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, কুবি শাখা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে ৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুষ্ঠিতব্য আলোচনা সভায় অংশগ্রহণ, ৬ জানুয়ারি বেলা ১১টায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং বিকেল ৩টায় বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করেছে।

শাফিন / জামান

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত