ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের হাতাহাতি, জয়-লেখক আহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৪:৫৪

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাদের সঙ্গে অবস্থানকে কেন্দ্র করে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নেতাদের সঙ্গে অবস্থানকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সংঘর্ষ মীমাংসা করতে আসলে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হন। পরে সভাপতি আল নাহিয়ান জয়ও আঘাত পান। পরে কর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে গাড়িতে করে ওই স্থান ত্যাগ করে। তবে খুব বেশি আঘাত পাননি জয়।

জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে অপরাজেয় বাংলার পাদদেশে কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগ শাখা ও ঢাকা কলেজ ছাত্রলীগ পাশাপাশি অবস্থান করে। এসময় দাঁড়ানোর জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে পরিণত হয়। নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। 

পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়িতে লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের দুই গ্রুপের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

ঢাবির আহতরা হলেন- জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)।

ঢাকা কলেজের আহতরা হলেন- হিরু (২৫), রুমন (২৬), সালমান-১ (২৪), সালমান-২ (২৩), আল-আমিন-(২০), আবু নোমান(২৭)।

শাফিন / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন