ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আরো ৯ রাজনৈতিক দলের সঙ্গে বসছেন রাষ্ট্রপতি 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২২ বিকাল ৭:১৭

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপে পর্যায়ক্রমে অংশ নিচ্ছে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে ১৬টি রাজনৈতিক দলের বৈঠক সম্পন্ন হচ্ছে। আরও নয়টি দলের সঙ্গে নির্ধারণ করা হয়েছে বৈঠকের দিনক্ষণ। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তথ্যানুযায়ী, আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গণফ্রন্ট এবং সন্ধ্যা ৭টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে। আগামী ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কৃষক-শ্রমিক-জনতা লীগ এবং একই দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টি-জেপি এবং ওই দিনই সন্ধ্যা ৭টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবেন। আগামী ১১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ওই দিনই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতারা রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন।

নতুন নির্বাচন কমিশন গঠনে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। প্রথম দিনই সংলাপে অংশ নেয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি-জাপা। গতকাল সোমবার পর্যন্ত ১৪টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে। মঙ্গলবার আরো দুই দলসহ মোট ১৬ দলের রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ সম্পন্ন হয়।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসছেন রাষ্ট্রপতি। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। গত কয়েক মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'