ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

এলপিজির মূল্য তালিকা টানানো শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১১:৮

এলপিজির জন্য নির্ধারণ করা দামের তালিকা দোকানে প্রদর্শনের নির্দেশ বাস্তবায়ন শুরু হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত সোমবার (৩ জানুয়ারি) চলতি মাসের দাম ঘোষণার বিষয়ে সংবাদ সম্মেলনে এ আদেশ দেয়। কমিশন জানুয়ারির জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। সে আদেশের সঙ্গেই এলপিজি, অটোগ্যাস এবং বাসাবাড়িতে ব্যবহার করা এলপিজির তালিকা কীভাবে নির্ধারণ করা হবে তাও জানানো হয়। গত দুদিন ধরে বেশকিছু দোকানে এ তালিকা দেখা গেছে। এরমধ্যে এগিয়ে আছে বসুন্ধরা ও ওরিয়নের এলপিজি বিক্রি করা দোকানগুলো।

এ বিষয়ে বিইআরসির সদস্য মকবুল ই ইলাহী জানান, আমরা বসুন্ধরাসহ বেশকিছু কোম্পানির সঙ্গে আলোচনা করেছি, যাতে তাদের কোম্পানির এলপিজি বিক্রি করা দোকানগুলোতে কমিশনের নির্ধারণ করা দামের তালিকা প্রদর্শন করা হয়। ইতোমধ্যে অনেকেই কাজ শুরু করেছেন। আশা করছি সবাই এই তালিকা প্রদর্শন শুরু করবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির নির্ধারিত দামের ঘোষণা দিচ্ছে কমিশন। কিন্তু প্রথম দিকে দেশের বাজারের কোথাও এই দামে এলপিজি বিক্রি হতো না। ব্যবসায়ীরা তাদের দাবি অনুযায়ী পরিচালন ব্যয়সহ অন্য ব্যয় নির্ধারণ না করার অনুযোগ করছিল। এরপর বছরের মধ্যভাগে আবার গণশুনানি করে এলপিজি অপারেটরদের কিছু দাবির প্রতি সহানুভূতিশীল আচরণ করে নতুন দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। তখন অনেকটা অনুরোধের সুরেই বিইআরসি চেয়ারম্যান অপারেটরদের বলেন, আপনারা এবার নিজেরা একটা ঘোষণা দিন, যাতে এই দামে এলপিজি বিক্রি হয়। সে অনুরোধে কিছু কিছু অপারেটর সাড়া দিলেও বেশিরভাগ আগের মতোই ছিল এতদিন। এখন অপারেটররা বলছেন, আমরা বিইআরসির নির্ধারিত দামেই এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রির পাশাপাশি দামের তালিকা টানানোর বিষয়ে নির্দেশনা দিয়েছি।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'