ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১২:৫৬

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর অবদানের কথা সংরক্ষণ ও তুলে ধরতে আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলীতে নির্মীত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ (বৃহস্পতিবার) এ জাদুঘরের উদ্বোধন ঘোষণা করেন। 

রাজধানীর বিজয় সরণীতে অবস্থিত জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল। ‍এছাড়া মন্ত্রিপরিষদ সদস্য, আইনপ্রণেতা, উচ্চপর্যায়ের বেসামরিক এবং সামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বঙ্গবন্ধু নভোথিয়েটারের পশ্চিমে ১০ একর জমির ওপর নির্মিত হয়েছে জাদুঘরটি। বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে সেনাবাহিনী ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এখানে প্রদর্শিত হবে। জাদুঘরটি মোট ছয়টি অংশে বিভক্ত। এরমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য নিজস্ব পৃথক গ্যালারি রয়েছে। 

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'