ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নাসিরনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৬-১-২০২২ বিকাল ৫:১৯
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য্য আহত হয়ে নাসিরনগর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
 
জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের অফিসে অরুণ জ্যােতি ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে একটি প্রস্তাবিত রাস্তা নির্মাণ নিয়ে  তুমুল বাকবিতণ্ডা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত সকলের সামনে অঞ্জন কুমার দেবকে প্রকাশ্যে হুমকি প্রদান করেন অরুণ জ্যোতি ভট্টাচার্য্য। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে অরুণ ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি মিট করে দেয়ার কথা বলে অরুণকে ফোন দিয়ে অফিসে আনলে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সামনে অঞ্জন দেবের সমর্থকদের হামলার শিকার হন আওয়ামী লীগ নেতা অরুণ জ্যোতি ভট্টাচার্য্য। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় অরুণ জ্যােতিকে বেদম মারধর করা হয়। অরুণের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অরুণকে রাতেই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে হসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আহত অরুণকে দেখতে হাসপাতালে যান উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান পুতুল রানী দাস, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ছাত্রলীগের আহ্বায়ক নাসিরুদ্দিন রানা, আ’লীগ নেতা হাকিম রাজা, যুবলীগ নেতা অবিদ খানসহ অনেকে। এ সময় সবাই ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

শাফিন / জামান

যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন না চললেও ৪৩টি পণ্যবাহী ট্রেন চালু রয়েছে

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি

সাত মেডিকেল কলেজ হাসপাতালে বসছে আধুনিক রোগ নির্ণয় যন্ত্র

কোস্টগার্ডকে চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন পেলে কাজ শুরু

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

নিরাপত্তা বাহিনী নিয়ে জাতিসংঘের প্রস্তাব পর্যালোচনা করা হবে

ডিএমপির ক্রাইম বিভাগে নতুন ডিসি

হৃদয়ের ঢাকা ৪১৬ : শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

মাওয়া এক্সপ্রেসওয়ে সংযোগ হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহনের চাপ কমবে

গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা