ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবিতে অনলাইন নাকি অফলাইন ক্লাস, সিদ্ধান্ত হবে একাডেমিক কাউন্সিলে


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৬-১-২০২২ রাত ১০:২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস অফলাইনে নাকি অনলাইনে হবে করোনা পরিস্থিতি বিবেচনা করে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে। চলমান পরীক্ষাগুলো চলাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সকালের সময়কে এ তথ্য জানিয়েছেন।
 
উপাচার্য ইমদাদুল হক বলেন, করোনা পরিস্থিতি দেখে আমরা ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিলে বসে সিদ্ধান্ত নিব ক্লাস অফলাইনে হবে নাকি অনলাইনে হবে। পরীক্ষা চলাকালীন সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।
 
এর আগে গত ৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের করোনার কারণে বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলো সশরীরে শুরু হয়েছিল। কয়েকটি বিভাগের দুইটি সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হলেও এখনও বেশকিছু বিভাগের পরীক্ষা চলমান রয়েছে। গত ২ জানুয়ারি থেকে কয়েকটি বিভাগের সশরীরে ক্লাসও শুরু হয়েছে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে