পুলিশের ভয়ে মাস্ক খুলে মোমো খেতে পারলেন না অঙ্কুশ
কনকনে শীতে রাস্তার ধারে ঠেলা গাড়ি থেকে মোমো কিনেছেন অঙ্কুশ হাজরা। হাতে কাগজের প্লেটে গরম মোমো, সঙ্গে সুস্বাদু চাটনি। কিন্তু পুলিশের ভয়ে মুখ থেকে মাস্ক নামানোই দায়। তাই খেতেও পারছেন না। কেউ একজন যখনই মাস্ক নামিয়েছেন, তৎক্ষণাৎ পুলিশের নির্দেশ ‘মাস্ক পড়ুন, মাস্ক পড়ুন’।
এমন পরিস্থিতিতে গরম মোমো হাতে নিয়ে ঠকঠক করে কাঁপছেন এই টলিউড অভিনেতা। আর পাহাড়ে গিয়ে এমন মজার মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন ঐন্দ্রিলা। ক্যামেরাবন্দি এই মুহূর্ত অঙ্কুশ নিজে শেয়ার করেছেন ফেসবুকে।
দার্জিলিংয়ে বেড়াতে গেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এসময়ে কখনো অভিনেতাকে দেখা গেল চা বাগানের মাঝে পিঠে পাতার টুকরি বেঁধে সুপারম্যানের মতো পোজ দিতে। আবার কখনও বা ম্যালের রাস্তায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে মোমো খেতে।
তবে মোমো খাওয়ার আগে অবশ্য কম কাঠখড় পোহাতে হয়নি। নজর রাখতে হয়েছে পুলিশের দিকে। কারণ মুখ থেকে মাস্ক খুললেই ধমক!
প্রসঙ্গত, করোনা আতঙ্কে কাঁপছে টালিপাড়া। একের পর এক তারকার কোভিড রিপোর্ট পজিটিভ আসছে।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল