বৃষ্টির আভাস, বাড়তে পারে শীত
পৌষের শেষ দিকে তাপমাত্রা ফের বেড়ে গিয়ে কমলো শীত। একদিনের ব্যবধানে বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এ অবস্থায় আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর তাপমাত্রা কমে গিয়ে ফের শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথারীতি উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। ঢাকায় তাপমাত্রা দু-দিন আগে ১৩ ডিগ্রির ঘরে নামলেও শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শীতের প্রথম মাস পৌষের ২৪ তারিখ।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলে যাওয়ার পর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর