করোনা ছড়িয়ে বেড়াচ্ছেন কঙ্গনা!
বলিউড ডিভা কঙ্গনা রানাউত। তিনি কেবল দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত নন। নেটিজেনদের সামনে নিজেকে বিতর্কিতভাবে উপস্থাপনের জন্যও সুপরিচিত। এজন্য সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে হয় তাকে প্রায়ই।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় তিনি একটি পেস্ট্রি তার মুখের কাছে নিয়ে যান এবং ছবি তোলার জন্য পোজ দেন।
মুখের কাছে নিয়েও না খেয়ে ছবি তোলে পুনরায় পেস্ট্রিটি অন্য পেস্ট্রির সাথে আবার ট্রেতে রেখে দেন। এ ভিডিও দেখেই ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। তারা কঙ্গনাকে ‘বুদ্ধিহীন’ও বলছেন।
স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। ভারতে বর্তমানে খুব দ্রুত ছড়াচ্ছে করোনা। এ সময় এমন আচরণের জন্য নেটিজেনরা অভিনেত্রীকে দায়িত্বজ্ঞানহীন বলেও অভিহিত করছেন।
ভিডিওতে দেখা যায় তিনি একটি অনুষ্ঠানে ছিলেন। এটি দেখার পর নেটিজেনরা অভিনেত্রীকে এমন শিশুসুলভ আচরণের জন্য তিরস্কার ও ট্রল করেছেন। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘করোনা ছড়াচ্ছেন কঙ্গনা।’ অপর একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কত অস্বাস্থ্যকর!’
অন্য আরেকজন লিখেছেন, ‘করোনার সময় পেস্ট্রিতে শ্বাস ছেড়ে আবার ট্রেতে রেখে দিয়েছে, কি অস্বাস্থ্যকর!’
আরেকজনের মন্তব্য, ‘না খেলে মুখের এতো কাছে কেন নিলো কেন? অন্য একজন সেটা আবার কিভাবে খাবে! অস্বাস্থ্যকর। যদি আপনি খাবার মুখের এতোটা কাছে নেন তাহলে পুনয়ার ট্রেতে না রেখে সেটা খেয়ে ফেলুন। যেন অন্য কেউ আপনার মুখের জার্মসের জন্য আক্রান্ত না হন।’
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল