ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কাল থেকে কুবিতে শুরু হচ্ছে বাংলা উৎসব-১৪২৮


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ৪:৬
‘আয় সখা আয় উৎসব আনন্দ আর প্রাণের স্পন্দনে, হৃদয়ের আহ্বানে প্রাণ অফুরান সীমাহীন বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বাংলা উৎসব। এবারের উৎসবের নাম বাংলা উৎসব-১৪২৮। আগামীকাল রোববার (৯ জানুয়ারি) র‍্যালির মাধ্যমে এ উৎসব শুরু হয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হবে।
 
৫ দিনব্যাপী এ উৎসবে বালিশ খেলা, হাঁড়িভাঙা, বস্তা দৌড়, জোড় পায়ে দৌড়, মার্বেল চামচ, ক্যারম, হা-ডু-ডু, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলা রয়েছে শিক্ষার্থীদের জন্য। এছাড়াও নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান, পিঠা উৎসব রয়েছে এ আয়োজনে। 
 
উৎসবের আগে বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সাজসজ্জা নিয়ে কাজ করছেন। রংতুলি দিয়ে নতুন নতুন আল্পনা ফুটিয়ে তুলছেন বিভাগের বিভিন্ন দেয়ালে, হাঁড়ি ও কলসিতে।
 
সার্বিক বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামান বলেন, দীর্ঘ করোনাকালীন সময়ে বাংলা বিভাগে আমাদের সহশিক্ষা কার্যক্রম থেকে পিছিয়েছিলাম। এখন আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্যে আমরা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বাংলা উৎসব কাল থেকে শুরু করতে যাচ্ছি। আশা করি এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উজ্জীবিত হবে এবং পরবর্তীতে যারা নবীন শিক্ষার্থী আছে তারাও এতে উৎসাহ পাবে, বাংলা বিভাগ নতুন করে প্রাণ পাবে।

শাফিন / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী