ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দেশে বুস্টার ডোজ পেলেন ৩৮১৯৬৭ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ১২:৮

দেশে করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, শনিবার মোট ৫৪ হাজার ৯৯৬ জনকে করোনার টিকার বুস্টার ডোজ দেয়া হয়েছে, যার মধ্যে পুরুষ ৩৫ হাজার ৩৪৫ জন এবং নারী ১৯ হাজার ৬৫১ জন রয়েছেন। এর আগে গত দিন পর্যন্ত বুস্টার ডোজ দেয়া হয় মোট তিন লাখ ২৬ হাজার ৯৭১ জনকে। ফলে এখন পর্যন্ত মোট তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হয়।

এছাড়াও এদিন দেশব্যাপী নয় লাখ ৯১ হাজার ৬০ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়। এ যাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন সাত কোটি ৮০ লাখ ৫১ হাজার ৬৮৩ জন। একই সঙ্গে এদিন তিন লাখ ২৩ হাজার ৭৮০ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়। এ যাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৪৫ লাখ নয় হাজার ১৫ জন।

জামান / জামান

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি