টিকার বুস্টার ডোজ নিলেন বিদেশি কূটনীতিকরা
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ (রোববার) শুরুর দিনে ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মালয়েশিয়া, ব্রাজিল, ভ্যাটিকান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা টিকা নিয়েছেন। মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গত ১৯ ডিসেম্বর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের উদ্বোধন করা হয়। শুরুতে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া হয়। এর ৯ দিনের মাথায় সাধারণ মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। বুস্টার ডোজ দেওয়া শুরুর ২১ দিনের মাথায় কূটনীতিকদের বুস্টার ডোজ দেওয়া শুরু হলো।
এর আগে গত বছরের ১০ ফেব্রুয়ারি প্রথম ধাপে কূটনীতিকদের টিকা দেওয়া শুরু হয়। ওই দিন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ মোট ২১ জন বিদেশি কূটনীতিক টিকা নেন।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর