ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দেশে আরো ৯ জনের দেহে ওমিক্রন শনাক্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ১:৪১

দেশে করোনার নতুন ধরণ ওমিক্রনে আরও নয়জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে আফ্রিকান এই ভ্যারিয়েন্টে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেন। তিনি জানান, করোনার নতুন ধরণ ওমিক্রনে আক্রান্তরা সবাই সুস্থ আছেন। কারো কোনো জটিলতা নেই। ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ওমিক্রন বিভিন্ন দেশেই রোগী বাড়িয়ে দিয়েছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাচ্ছে। দেশেও রোগী বাড়ছে, তবে আশা করছি সবাই মিলে আমরা এটিকে প্রতিহত করতে পারব।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'