ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ৪:১১

সোমবার (১০ জানুয়ারি) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় আরো শ্রদ্ধা জ্ঞাপন করে- প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, ব্যবসায় প্রশাসন বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, রসায়ন পরিবার, পদার্থবিজ্ঞান সমিতি, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পরপরই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিশেষভাবে তাৎপর্যময়। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাঙালি ৯ মাসের যুদ্ধ শেষে বিজয় অর্জন করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। ‘৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তার স্বপ্নের বাংলায় পা রাখার মধ্যদিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। 

তিনি আরো বলেন, জাতির পিতার আগমনে বাঙালি স্বাধীনতার পরিপূর্ণতা লাভ করে। দিনটি আমাদের জন্য আবেগ ও ভালোবাসার দিন। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দেন। জাতির পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন। দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বর্তমান সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক, গেস্ট হাউস প্রশাসক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ্। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর ম্যুরালে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শাফিন / জামান

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়