দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০
বাংলাদেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয় গত ১০ ডিসেম্বর। এখন পর্যন্ত এই অতিসংক্রামক ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে ওমিক্রনের প্রভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বাংলাদেশেও কয়েকদিন ধরে সংক্রমণ বাড়তে শুরু করেছে। রোববার আরো তিনজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। তিনজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জনে। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে। এর আগে শনিবার (৮ মার্চ) দেশে একজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হন ১ হাজার ১১৬ জন।
এদিকে করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) থেকে বাংলাদেশে সর্বশেষ কতজন ওমিক্রনে আক্রান্ত হয়েছে, সে তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার বাংলাদেশে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০। কিন্তু তিন দিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।
এদিকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জনে। সুুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।
জামান / শাফিন
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর