পরীমণি ও রাজের বিয়ে হয়েছিল ১৭ অক্টোবর
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। কোনো সিনেমার দৃশ্যে কিংবা গল্পে নয়, বাস্তবেই তিনি অন্তঃসত্ত্বা। সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ। সোমবার (১০ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।
পরীমণি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের কথা ইচ্ছে করেই আড়াল রেখেছিলেন।
পরী বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’
এই নায়িকা বলেন, ‘সব নারীরই স্বপ্ন থাকে মা হওয়ার। সেই স্বপ্নটা আমারও অনেক আগে থেকে ছিল। তাই বিয়ের পরই সিদ্ধান্ত নিই দ্রুত মা হওয়ার। আমি তো চেয়েছি বিয়ের পরপরই সন্তান গর্ভে নিতে। তবে হয়ে উঠছিল না। অবশেষ আজ সোমবার (১০ জানুয়ারি) পরীক্ষা করালে ডাক্তার জানান আমি পজিটিভ। তিন সপ্তাহ ধরে আমি গর্ভবর্তী।’
পরী বলেন, ‘মা হচ্ছি এই খুশিতে আমার আকাশে উড়তে ইচ্ছে করছে। আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আজ আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ।’
খুশির খবরে স্বামী শরীফুল রাজ বাসায় মিষ্টি নিয়ে এসেছেন জানিয়ে পরী বলেন, ‘রাজ তো খুশিতে আত্মহারা। কি করবে বুঝতে পারছে না। বাসায় মিষ্টি নিয়ে এসেছে। সবাইকে খাওয়াচ্ছে। পুরো ঘরে আজ আনন্দ।’
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল