পাহাড়ের চূড়ায় বুবলীর চ্যালেঞ্জিং অভিযান
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা তিনি। ছয় বছরের ক্যারিয়ারে এরইমধ্যে উপহার দিয়েছেন ডজনের বেশি সিনেমা। চরিত্রের কারণে বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে এবার ভিন্নরকম এক চ্যালেঞ্জিং অভিযান সম্পন্ন করেছেন বুবলী।
বান্দরবানের একটি পাহাড়ের চূড়ায় উঠেছেন এই নায়িকা। রবি ও সোমবার (৯ ও ১০ জানুয়ারি) দুই দিনের প্রস্তুতি ও চেষ্টায় ওই উঁচু পাহাড়ের চূড়ায় ওঠেন তিনি।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে বুবলী জানান, আকিজ গ্রুপের একটি নারী পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের অংশ হিসেবেই ওই পাহাড়ের চূড়ায় উঠেছেন তিনি। এখানে একজন ‘পর্বতারোহী’র ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নানান প্রতিকূলতা ছাপিয়ে যিনি উঠেছেন পাহাড়ের চূড়ায়।
বুবলী বলেন, ‘অল্প সময়ের ক্যারিয়ারে অনেক কাজই করেছি। তবে এই কাজটির কথা আমার দীর্ঘদিন মনে থাকবে। অনেক আয়োজনে বিজ্ঞাপনচিত্রটি করা হচ্ছে। সব মিলিয়ে ১০০ জনের বেশি মানুষ এখানে এসেছেন। এর পেছনে কাজ করছেন। পাহাড়ের চূড়ায় ওঠা ছিল আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। শেষ পর্যন্ত কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।’
বুবলী আরও জানান, খুব শিগগিরই বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে। এটি তার ভক্তরা পছন্দ করবেন বলেও আশাবাদী নায়িকা।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি প্রকাশ্যে এসেছে বুবলী অভিনীত ‘তালাশ’ সিনেমার পোস্টার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা সৈকত নাসির পরিচালিত সিনেমাটি। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব।
এছাড়া শুটিং শেষে মুক্তির অপেক্ষায় শাকিব-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’। বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালনায় সিনেমাটি পরিচালনা করেছেন তপু খান।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল