ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

দেশে সাড়ে ১৩ কোটি ছাড়াল টিকাগ্রহীতার সংখ্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ১২:২৮

ওমিক্রনসহ করোনাভাইরাসের নানা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সরকার সারাদেশে সাড়ে ১৩ কোটিরও বেশি মানুষকে টিকার আওতায় এনেছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ১৩ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৮ কোটি ৩২ লাখ ৭ হাজার ৩৫১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ কোটি ৫১ লাখ ৭০ হাজার ১৫৭ জন। বুস্টার ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ১৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিকা পেতে দেশে এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৮ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৭৩ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ২৩৫ জন, পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৩৯ হাজার ৯৬৭ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করেন ৪ লাখ ৪০ হাজার ৩৭১ জন।

এদিকে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ লাখ ২৯ হাজার ৯৪ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ টিকাগ্রহীতার সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার ১০৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৪ হাজার ৮৪৪ জন ও নারী ৭ লাখ ২৬৪ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮০১ জন ও নারী ১ লাখ ৫৬ হাজার ১৮৫ জন।

গত বছর ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকা দেয়া হচ্ছে।

জামান / জামান

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ