ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নতুন ঘোষণা না আসা পর্যন্ত বন্ধ হচ্ছে না বাণিজ্য মেলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ২:১৫

নতুন ঘোষণা না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি। কমিটি যদি মেলা বন্ধের কোনো ঘোষণা দেয়, তখন বন্ধ হবে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে এবার স্টল সংখ্যা কমানো হয়েছে। দর্শনার্থীদের মাস্ক পরতে হবে ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মেলা বন্ধ হবে কি-না সে বিষয়ে সরকার ঘোষিত প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত এলে তখন মেলা বন্ধ হবে। তবে এখন স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে। দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলছেন কি-না তা তদারকির জন্য মেলা প্রাঙ্গণে আমাদের মনিটরিং টিম আছে। রফতানি উন্নয়ন ব্যুরোর লোকজনকে অফিস আদেশের মাধ্যমে দায়িত্ব দেয়া হয়েছে তদারকির জন্য।

ওমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে ১১ দফা বিধিনিষেধ কার্যকর করতে যাচ্ছে সরকার। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে ১১টি নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্য মেলার ২৬তম আসরের উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী রফতানি নীতিমালা অনুযায়ী রফতানিকে উৎসাহিত করতে ‘আইসিটি পণ্য ও সেবা’-কে এ বছর-২০২২ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেন।

জামান / জামান

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ