ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। অন্যদিকে লোকসানে থাকা একই গ্রুপের কোম্পানি তাল্লু স্পিনিং কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে এই তথ্য জানায় কোম্পানি দুটি।

বঙ্গজের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আর ২০২৬ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়।

বঙ্গজের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৯ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে একই গ্রুপের কোম্পানি তাল্লু স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে তাল্লু স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান আরও ৫ পয়সা বেড়েছে।

তাল্লু স্পিনিংয়ের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৯ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

aliul / aliul

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ