ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:৭

যৌথ উদ্যোগে নতুন কোম্পানি গঠন এবং বিদ্যমান যৌথ উদ্যোগের কোম্পানিতে আরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির পরিচালনা পর্ষদ। এতে নতুন কোম্পানিতে ৯ কোটি টাকা এবং বিদ্যমান কোম্পানিতে ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।

এসিআই কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৫ কোটি টাকা।

প্রস্তাবিত কোম্পানিতে এসিআই ৬০ শতাংশ শেয়ার ধারণ করবে। অর্থাৎ ১৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে এসিআইর বিনিয়োগ হবে ৯ কোটি টাকা। তবে কোম্পানি গঠন ও বিনিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

এদিকে, একই সভায় এসিআইর বিদ্যমান যৌথ উদ্যোগ ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’-এ আরও ৬০ কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই বিনিয়োগও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে করা হবে।

ফলে নতুন যৌথ উদ্যোগে ৯ কোটি টাকা এবং বিদ্যমান যৌথ উদ্যোগে ৬০ কোটি টাকা-দুই খাতে মোট ৬৯ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এসিআই।

aliul / aliul

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ