ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রবাসীদের প্লেন ভাড়া কমানোর সুপারিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১-২০২২ বিকাল ৭:১৮

বিদেশগামী কর্মীদের কাছ থেকে ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিশেষ করে যারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী, তাদের জন্য এ সুবিধা নিশ্চিতে জোর সুপারিশ করা হয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বৈঠক শেষে এ তথ্য জানিয়ে বলেন, বৈঠকে বিদেশগামী কর্মীদের কাছ থেকে ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী ডেস্কে লোকবল বাড়ানোর সুপারিশও করা হয়।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন, যাত্রী সেবার মানোন্নয়ন, লোকবল সংকট, বিমানের সংখ্যা বাড়ানোসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংকট সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিভিন্ন পেশার ও সে দেশের ভাষায় দক্ষতা উন্নয়ন এবং অধিক সংখক প্রশিক্ষিত কর্মী পাঠানোর লক্ষ্যে ইংরেজি ও আরবিসহ জাপানিজ, চাইনিজ এবং কোরিয়ান ভাষার ওপর প্রাথমিক জ্ঞান সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এতে অংশ নেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়শা ফেরদাউস, পংকজ নাথ এবং হাবিবুর রহমান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'