এবার করোনায় আক্রান্ত স্বস্তিকা মুখার্জি
ভারতীয় তারকাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বলিউড কিংবা টালিউড সবখানেই হুড়-হুড় করে বিস্তার লাভ করছে এ ভাইরাস। এবার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির দেহে পড়ল করোনার ছোবল। অভিনেত্রী নিজেই তথ্যটি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
তবে অন্যদের মতো সাধারণ কথায় নয়, স্বস্তিকা তার করোনার খবর জানিয়েছেন একটু ঘুরিয়ে-পেঁচিয়ে। অভিনেত্রী লিখেছেন, ‘শুনছিলাম এবারও যাদের করোনা হচ্ছে না, তারা নাকি যমেরও অরুচি। যাক আমি আর যমের অরুচির লিস্টে নেই।’
এই কথাতেই স্পষ্ট, করোনায় আক্রান্ত স্বস্তিকা। স্ট্যাটাসে তিনি আবার মজা করে যমের সঙ্গে আলাপও করেছেন! যেখানে যম তাকে প্রশ্ন করছে, ‘আপনি কি কো-ভার্জিন?’ বলা প্রয়োজন, যারা এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হননি, তাদের কো-ভার্জিন বলা হচ্ছে। যমের এমন প্রশ্নের জবাবে স্বস্তিকার উত্তর- ‘আমি নেগেটিভ স্যার।’
করোনার খবর জানালেও বর্তমানে তার কী অবস্থা, সেটা জানাননি স্বস্তিকা। ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাড়িতেই চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই স্বস্তিকা মানুষকে সহযোগিতা করে আসছিলেন। কখনো জোগাড় করে দিয়েছেন রক্ত, কখনো অক্সিজেন, আবার কখনো অসহায় মানুষের খাবারের বন্দোবস্তও করেছেন অভিনেত্রী। যার জন্য বাহবা পেয়েছিলেন গুণী এই তারকা।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল