চলতি মাসেই মৌনীর বিয়ে, পাত্র কে?
মাসখানেক আগেই ভিকি-ক্যাটরিনা বিয়ে করেছেন। রাজকুমার এবং পত্রলেখাও সংসার শুরু করেছেন। বলিউডে আবারও বিয়ের সানাই। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী মৌনী রায়।
আগামী ২৭ জানুয়ারি প্রেমিক সুরজ নাম্বিয়াকে বিয়ে করবেন মৌনি। চলতি বছরেই যে বিয়ে করতে চলেছেন মৌনী, তা জানা গিয়েছিল আগেই। তবে কোথায় বসবে বিয়ের আসর, তা নিয়ে টানাপোড়েন চলছিল। কেউ কেউ বলেছিলেন দুবাইতে বিয়ে হবে। তবে এখন শোনা যাচ্ছে, দুবাই নয়, গোয়ায় সমুদ্রসৈকতেই বিয়ের অনুষ্ঠান হবে। পাঁচতারকা হোটেলও বুক দেওয়া হয়ে গেছে। সেখানে থাকবেন অভিনেত্রী, দুই পরিবারের লোকজন ও অতিথিরা। বিয়ের থিম রং সাদা। ওই দিন সবাই সাজবেন সাদা রঙয়ের পোশাকে।
এদিকে ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। তাই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় কিছুটা কাটছাঁট করতে হচ্ছে অভিনেত্রীকে। তবে শোনা যাচ্ছে, করণ জোহর, একতা কাপুর, অশিকা গোরাদিয়া-সহ এক ঝাঁক বলি-তারকা আমন্ত্রিতের তালিকায় রয়েছেন। বিয়ের আসরে অংশ নেওয়ার ক্ষেত্রে আমন্ত্রিতদের মানতে হবে কড়া স্বাস্থ্যবিধিও। সবাই অবশ্যই সঙ্গে রাখতে হবে দুই ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্রও।
মৌনীর জন্ম বেঙ্গালুরুতে। তবে তার প্রয়াত বাবা অনিল রায় কোচবিহার পৌরসভার উচ্চপদস্থ কর্মী ছিলেন। মা ছিলেন শিক্ষিকা। টেলিভিশনেই কেরিয়ার শুরু করেছিলেন মৌনি। ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, ‘কস্তুরী’, ‘দেবো কা দেব মহাদেব’-এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। তবে জনপ্রিয়তা দেয় ‘নাগিন’। সুযোগ আসে ছবিতে কাজের। অক্ষয়ের বিপরীতে ‘গোল্ড’ দিয়েই বড়পর্দায় যাত্রা তার। ‘রোমিও আকবর ওয়াল্টার’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেন। রাজকুমারের বিপরীতে ‘মেড ইন চায়না’ এবং নওয়াজউদ্দিনের সঙ্গে ‘বোলে চুড়িয়া’ ছবিতে দেখা যায় লাস্যময়ীকে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মৌনী।
শাফিন / শাফিন
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’