ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৩-১-২০২২ রাত ৯:৫৮
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ইউনিট ভিত্তিক ভর্তি কার্যক্রম কঠোর স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)  থেকে শুরু হয়েছে। সকাল ৯.৩০ টা থেকে রিপোর্টিং কার্যক্রম শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়। পরবর্তিতে দুপুর ২ টা থেকে রিপোর্টিং করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়।
 
আজ (বৃহস্পতিবার) জিএসটি গুচ্ছভুক্ত “এ” ইউনিটের অধীন কৃষি, ফিসারিজ, সিএসই, ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ও বিজ্ঞান অনুষদের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
 
সকাল সাড়ে ১০ টায় ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন হাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সংশ্লিষ্ট অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
 
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান স্বাস্থ্যবিধি পালনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “কঠোর স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আমাদের সকলকে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলতে হবে। নিজেকে ও দেশকে সুরক্ষিত রাখতে এর কোন বিকল্প নেই”।  
 
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের রিপোর্টিং এবং ইউনিট ভিত্তিক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী