রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৯
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ডিএমপি। এরই অংশ হিসেবে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে সব থানা ও গোয়েন্দা পুলিশের সব বিভাগ ও জোন এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৪৯৬ পিস ইয়াবা, ৩১৭ গ্রাম ১০০০ পুরিয়া ২০ পাতা হেরোইন, ৫ কেজি ৪৮৫ গ্রাম গাঁজা ও ২১ লিটার দেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে।
জামান / জামান
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট