এ কোন কিয়ারা? দ্বন্দ্বে অনুরাগীরা
রাজকুমার সন্তোষীর ছবিতে যমজ চরিত্রে পরেশ রাওয়াল ঘোল খাইয়ে ছেড়েছিলেন বলিউডের দুই নায়ক আমির খান ও সালমান খানকে। বাস্তবে অনেকটা কিয়ারা আদভানির যমজ হয়ে উঠে তার অনুরাগীদেরও ঘোল খাইয়ে ছাড়লেন রাজকুমার-কন্যা। ‘আন্দাজ আপনা আপনা’র পরিচালক রাজকুমার সন্তোষীর কন্যা তানিশা সন্তোষী। ইনস্টাগ্রামে সদ্য পোস্ট করা ছবিতে তানিশা যেন হুবহু ‘শেরশাহ’ ছবির কিয়ারা।
ইনস্টাগ্রামে সদ্য নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট পাবলিক করেছেন তানিশা। পোস্ট করেছেন নিজের একটি সাদা-কালো ছবি। সালোয়ার কামিজ-ওড়নায় একেবারে যেন পাশের বাড়ির মেয়েটি। বিনুনি বাঁধা চুল। কপালে ছোট্ট টিপ। মুখময় নিটোল লাবণ্য। ‘শেরশাহ’ ছবির ‘ডিম্পল চিমা’র চরিত্রে কিয়ারার সঙ্গে যেন বড় মিল।
সে মিল এতটাই যে ভুল করে ফেলেছেন নায়িকার অনুরাগীরাও। তানিশার ছবি দেখে কেউ লিখেছেন, ‘এ তো কিয়ারার ছবিই মনে হচ্ছে।’ কারও প্রশ্ন— ‘এটা তুমিই তো, কিয়ারা?’ কারও আবার মন্তব্য, ‘কিয়ারার যমজ, কেমন যেন লাগছে!’ কেউ বা বলছেন, ‘এ তো হুবহু কিয়ারা!’
বাবা রাজকুমার সন্তোষীর পরিচালনায় ‘দামিনী’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘ঘায়েল’, ‘আজব প্রেম কি গজব কহানি’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’র মতো একের পর এক হিট ছবি পেয়েছে বলিউড। মেয়ে তানিশাও কি এবার পা রাখতে চলেছে ছবির দুনিয়ায়? ইনস্টাগ্রামে ঝড় তোলা এ ছবির সঙ্গে যেন তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজকুমার-কন্যা। লিখেছেন, ‘তাড়াতাড়ি দেখা হোক আবার, প্রথমবার!’ ‘যমজ বোন’ কিয়ারার মতোই কি এবার নায়িকা হবেন তানিশাও?
শাফিন / শাফিন
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত