জবিতে একই বিভাগের ৭ শিক্ষার্থী করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাতজন শিক্ষার্থী। আক্রান্তদের মধ্যে দ্বিতীয় বর্ষের চারজন এবং তৃতীয় বর্ষের তিনজন রয়েছেন।
শনিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক আইনুল ইসলাম বলেন, প্রাণরসায়ন বিভাগের মোট সাতজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। বিভাগের বাকি শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করার জন্য বলা হয়েছে।
এবিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা বলেন, ‘গত সপ্তাহে বিভাগের দ্বিতীয় ব্যাচের পরীক্ষা শুরু করার কথা ছিল। তখন ওদের একজন রিপোর্ট করলো যে, এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত। অন্যরাও অসুস্থবোধ করছিল। পরীক্ষাও পিছিয়ে নেওয়া হয়েছিল। সব ব্যাচকে টেস্ট করাতে বললাম। এরমধ্যে মিটিং করে উপাচার্য স্যারের সঙ্গে আলাপ করলে যেহেতু রসায়নেও আক্রান্ত হয়েছে তখন স্যার বললেন, যারা করোনা পজিটিভ হবে তাঁদের জন্য পরীক্ষার আলাদা ব্যবস্থা করতে আর যারা আক্রান্ত হয়নি তাঁদের পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য। গতকাল চতুর্থ ব্যাচের একটা পরীক্ষা ছিল, তবে তাঁদের সবার টেস্ট না হওয়ায় পরীক্ষা পিছিয়েছি।’
চলমান পরীক্ষা শেষে করোনায় আক্রান্ত শিক্ষার্থীর বিশেষভাবে প্রশ্ন প্রণয়ন করে পরীক্ষা নেওয়ার কথাও জানান চেয়ারম্যান। তিনি বলেন, ‘যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তাঁদের জন্য স্পেশালভাবে প্রশ্ন প্রণয়ন করে আবার পরীক্ষা নেওয়া হবে।’
লাইসা আহমেদ লিসা আরও বলেন, ‘রসায়ন বিভাগ সহ অনেক বিভাগেই এরকম ধরা পড়ছে। তাঁদের খবর হয়ত আসছে না। কিন্তু সবাই এ ব্যবস্থাপনায় যাচ্ছে। কি করবে? কারণ দুইজনের জন্য বাকি চল্লিশ জনের তো বন্ধ করা সম্ভব হচ্ছে না।'
তিনি আরো বলেন, ‘আক্রান্ত শিক্ষার্থীরা মোটামুটিভাবে সুস্থ আছে। তাঁরা যেহেতু যেনে গিয়েছে তাঁদের জন্য স্পেশালভাবে পরীক্ষার ব্যবস্থা করা হবে, তাঁরা সেভাবে মানসিক প্রস্তুতি নিচ্ছে।'
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied