বুয়েটে করোনার থাবা, আক্রান্ত ২৪ শিক্ষার্থী
করোনাভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির আট হলের ২৪ শিক্ষার্থী কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত আট হলের ২৪ শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি।
সংক্রমণ বৃদ্ধির কারণে হল বন্ধ করে দেওয়া হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, একদম খারাপ অবস্থা না হলে হল খোলা রাখা হবে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল শনিবার থেকে বুয়েটে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। এর আগে ১২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই- ২০২১ টার্মের সব লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট ও ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।
শাফিন / শাফিন
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম