নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এবার ফলের অপেক্ষা
তুমুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পুরো সিটির নির্বাচনই ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই নাসিক নির্বাচন শেষ হয়। তবে কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
রোববার (১৬ জানুয়ারি) বিকেলে নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ভোট গণনা শুরুর তথ্য নিশ্চিত করে বলেন, নাসিক নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে বিকেল ৪টায়। তারপর থেকে অধিকাংশ কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখানে কেন্দ্রীয়ভাবে সামগ্রিক ফলাফল ঘোষণা করা হবে ধীরে ধীরে।
তিনি আরো বলেন, কোনো ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন আমরা ভোট গণনায় ব্যস্ত সময় পার করছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থী এবং ভোটাররা তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।
নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার কেউই বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ করেননি। তবে ইভিএমে ভোট হওয়ার কারণে বেশ কয়েটি কেন্দ্রে ভোটারদের আঙ্গুলের ছাপ মিলতে সমস্যা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)। এ ছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার নির্বাচনে লক্ষাধিক ভোটে জয় পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এরপর বেলা ১১টা দিকে নগরীর শিশুবাগ বিদ্যালয়ের নারী কেন্দ্রে ভোট দেওয়া শেষে সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জের মানুষ নির্ধারণ করে ফেলেছেন আমাকেই ভোট দেবে। ইনশাআল্লাহ নৌকার জয় হবেই হবে, আইভীর জয় হবেই হবে।
এদিকে শেষ সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। ভোটগ্রহণ শেষ হওয়ার আধঘণ্টা আগে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি ভোট দিতে আসেন। আদর্শ স্কুল কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে তিনি ভোট দিতে যান।
নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্র পর্যবেক্ষণে এসে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
শাফিন / জামান
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
জনগণের সচেতনতার মাধ্যমে শহরকে ক্লিন ঢাকা করা হবে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ; নতুন স্থাপনা উদ্বোধনকালে আনসার-ভিডিপি মহাপরিচালক
রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন
ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু আজ থেকে