ওমিক্রনের প্রাদুর্ভাব : জবিতে স্বাস্থ্যবিধি মেনে চলবে সশরীরে ক্লাস-পরীক্ষা
মহামারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বাড়লেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে ক্লাস-পরীক্ষা চলমান থাকবে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিভ-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ১৩ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ প্রদান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য স্বাস্থ্যবিধি বিশেষ করে যথাযথভাবে মাস্ক পরিধান অভ্যাবশ্যক। অন্যথায় স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে মাস্ক পরিধানসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।
উল্লেখ্য, করনোর প্রভাবে ২০২০ সালের ১৭ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রায় দীর্ঘ দেড় বছর পরে গতবছরের ৭ অক্টোবর সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়। বেশকিছু বিভাগের দুই সেমিস্টারের পরীক্ষা শেষ হলেও এখনও কয়েকটি বিভাগের পরীক্ষা চলমান।
শাফিন / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied