হাবিপ্রবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক গোলাম রব্বানী
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের নতুন ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী। রোববার (১৬ ডিসেম্বর) হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন পদে নিযুক্ত ইংরেজি বিভাগের প্রফেসর মো. নওশের ওয়ানের কার্যকালের মেয়াদ ১৭-০১-২০২২ তারিখে শেষ হবে। উক্ত অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় আইনের ২৩(৫) ধারা মোতাবেক অধ্যাপকদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী দুই(২) বছরের জন্য অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. গোলাম রব্বানীকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন পদে নিয়োগ প্রদান করা হলো।
এদিকে বিজ্ঞপ্তির ওই অফিস আদেশের শর্তবলীতে বলা হয় আগামী ১৮ জানুয়ারি ২০২২ থেকে অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী ডিন হিসাবে তার দায়িত্ব পালন করবেন।
নতুন ডিনের দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বলেন, ‘ডিনের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব হিসেবে বিবেচিত। আমি সোস্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আশা করছি এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা পাবো'।
এদিকে অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী নতুন ডিনের দায়িত্ব পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন।
এমএসএম / জামান
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
Link Copied