ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আরো দু-এক দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ১১:২৪

দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো দুই-একদিন মৃদু শৈত্য প্রবাহ থাকবে। আজ (১৭ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা ড. মো. আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলাগুলোতে আরো এক থেকে দুই দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার তথ্য জানিয়ে এই কর্মকর্তা বলেন, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বড় কোনো পূর্বাভাস আপাতত নেই।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলে, ব্যক্তিগতভাবে বললে আগামী ২০ ও ২১ জানুয়ারি সারাদেশে হালকা গু‍ঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু আমরা বিষয়টি এখনো পূর্বাভাসে বলিনি। বৃষ্টির সময় তাপমাত্রা হালকা বাড়বে। বৃষ্টি শেষে তাপমাত্রা আবার কমে যাবে। বৃষ্টি পরবর্তী সময়ে আরো একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে। এ শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অন্যান্য এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করবে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

জামান / জামান

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন

শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির গভীর শোক

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর