ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

যুক্তরাজ্যে ফিরে গেলেন কোকোর স্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ১১:৪৬

যুক্তরাজ্যে ফিরে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

সূত্র জানায়, শাশুড়ি খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে গত বছর ২৫ অক্টোবর ঢাকায় আসেন পুত্রবধূ শর্মিলা। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর রোববার রাতে তিনি ফিরে যান যুক্তরাজ্যে। উঠানে পড়ে ছিল প্রবাসীর স্ত্রী ও মেয়ের মরদেহ
২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে মারা যান আরাফাত রহমান কোকো। তারপর থেকে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।

আরাফাত রহমানের দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান মায়ের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন। এবার মায়ের সঙ্গে ছোট মেয়ে জাহিয়া রহমান কিছু দিন ঢাকায় থাকলেও মা শর্মিলা রহমানের একদিন আগে শনিবার রাতে জাহিয়া রহমান যুক্তরাজ্য চলে যান।

এ বিষয়ে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, শনিবার জাহিয়া রহমান ও রোববার তার মা শর্মিলা রহমান যুক্তরাজ্যে গেছেন। দু’জনের আলাদা ফ্লাইটে টিকিট পাওয়ার কারণে আলাদা গেছেন।

২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ খালেদা জিয়া। ইতোমধ্যে তিনবার এভারকেয়ার হাসপাতালে ছিলেন তিনি। সবশেষ গত ১৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।

শাফিন / শাফিন

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন