ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১১:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে আগামী নির্বাচনী সফরসূচি চূড়ান্ত করার পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ টি এম মা’ছুম। বৈঠকটি সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সভায় কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া নির্বাচনের প্রস্তুতি হিসেবে গঠিত বিভিন্ন কমিটি ও উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। 
বিশেষ করে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী সফরসূচি নিয়ে দীর্ঘ আলোচনার পর তা চূড়ান্ত করা হয়েছে।
বৈঠকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে ৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন– সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভীন।

 

Aminur / Aminur

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম : দুদু

‘সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি’

সৌদি যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান পাশে থাকবে

‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন’

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির

'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির

এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী

গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির