দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তানীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংসদ সূত্রে জানা যায়, মূলত অধিবেশনে যোগদানের জন্য নমুনা পরীক্ষা করান খ্যাতিমান এ অভিনেতা। এরপর তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন, আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেসময়ও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল