নির্বাচন নিয়ে যা বললেন উর্মিলা শ্রাবন্তী কর
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল উর্মিলা শ্রাবন্তী কর। টিভি নাটক ও টেলিফিল্মের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে এরইমধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় থেকে উঠে আসা এই তরুণী। কাজের পাশাপাশি সংগঠক হিসেবেও বেশ সুনাম রয়েছে তার।
আর তাই তো টেভিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র প্রথম নির্বাচনে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন উর্মিলা। সেবার প্রচার সম্পাদক পদে জিতেছিলেন অনেক বড় ব্যবধানে। তবে নানান ব্যস্ততায় পরের নির্বাচনে আর অংশ নেওয়া হয়নি তার।
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিনয়শিল্পী সংঘের তৃতীয় মেয়াদের (২০২২-২৫) নির্বাচন। এবারের নির্বাচনে আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন উর্মিলা। এরইমধ্যে শুভকাঙক্ষী এবং সহকর্মীদের কাছ থেকে বেশ ভালো সাড়াও আদায় করে নিতে সমর্থ হয়েছেন তিনি।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এই অভিনেত্রী বলেন, ‘ছাত্র জীবন থেকেই আমার সংগঠন করার অভ্যাস। এ জন্য মানুষের অনেক ভালোবাসাও পেয়েছি। টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের প্রথম নির্বাচনে সবাই আমাকে যে ভালোবাসা দিয়েছিলেন নিজের কাজের মাধ্যমে সেটি রাখার চেষ্টা করেছি। তবে এবারের পদটি আমার জন্য আরও বেশি রোমাঞ্চকর। কারণ আমি নিজে আইনের ছাত্রী। সে হিসেবে আইন ও কল্যাণ সম্পাদক সম্পাদক হিসেবে কাজ করাটা আমার জন্য অনেক সহজ হবে। বিজয়ী হলে নিজের সর্বোচ্চটা দিয়ে সংগঠনের জন্য কাজ করব।’
উর্মিলা আরও যোগ করেন, এরইমধ্যে নির্বাচন নিয়ে সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। সময়টা দারুণ উপভোগও করছেন। সবার দোয়া এবং সমর্থন নিয়ে বিজয়ী হতে চান এই অভিনেত্রী। অভিনয়শিল্পী সংঘের জন্য করতে চান অনেক কিছু।
শাফিন / শাফিন
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত