ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির নিন্দা


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৩:১৬
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। সোমবার (১৭ জানুয়ারি) হাবিপ্রবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা জানানো হয়। 
 
এক যৌথ বিবৃতিতে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল আল মিশকাত এবং সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বলেন, ‘শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাই আমরা। ক্যাম্পাসে যেভাবে গুলি, টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে, তাতে আমরা হতভম্ব হয়েছি। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শাবিপ্রবি প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। এজন্য শাবিপ্রবি প্রশাসনকে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এই পুলিশি হামলার বিচার করতে হবে।’
 
জানা যায়, গতকাল বিকেল পৌনে ৩টায় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়ে উপাচার্য আইসিটি ভবনে অবস্থান করেন। পরে সন্ধ্যা ৬টায় অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এতে কোষাধ্যক্ষসহ  আন্দোলনরত অনেক শিক্ষার্থী আহত হন।

শাফিন / জামান

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা