দীপিকাকেও কটাক্ষ করেছিলেন কঙ্গনা
অভিনয় দিয়ে ভক্তদের মনে বিরাজ করেন কঙ্গনা রানাউত। সিনেমার জন্য থাকেন শিরোনামে। কিন্তু সিনেমা ছাড়াও সবচেয়ে বেশি শিরোনামে থাকেন তার কথার জন্য। বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী তার অভিনয় জীবনের শুরু থেকেই অনুভূতি প্রকাশ করতে লজ্জা পান না।
২০১৪ সালে কঙ্গনা অভিনীত ‘কুইন’ মুক্তি পায়। সিনেমাটি ব্যাপক সাফল্য লাভ করে। এরপর অভিনেত্রীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। কুইন নিঃসন্দেহে কঙ্গনার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্সের একটি। সিনেমাটি অভিনেত্রীর ক্যারিয়ারের গ্রাফকে আমূল পরিবর্তন করেছে।
একই বছরে দীপিকা পাড়ুকোন অভিনীত 'হ্যাপি নিউ ইয়ার' মুক্তি পায়। অভিনয়ের জন্য দীপিকা পুরস্কারও জিতেছিল।
যদিও দীপিকা তার পুরস্কারটি কঙ্গনা রানাউতকে উৎসর্গ করেছিলেন। অভিনেত্রী মঞ্চে বলেছিলেন, ‘এই পুরস্কারের জন্য ধন্যবাদ। কিন্তু আমি বিশ্বাস করি এই বছরটি কঙ্গনার ছিল। ‘কুইন’ সিনেমায় অভিনয়ের জন্য এটি তার প্রাপ্য। কঙ্গনা, এটা তোমার জন্য।’
এছাড়াও জুমের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনার প্রশংসা করে দীপিকা বলেছিলেন, ‘আমি মনে করি সিনেমায় তার অভিনয় সত্যিই অনবদ্য ছিল। শুধু আমার অ্যাওয়ার্ড নয় এ বছর সকল অভিনেত্রীর প্রাপ্ত প্রতিটি অ্যাওয়ার্ডের যোগ্য তিনি। সব পুরস্কার তার কাছেই যাওয়া উচিত।’
দীপিকার এত প্রশংসা করার পরও কুইন অভিনেত্রী তাকে কটাক্ষ করতে দ্বিধাবোধ করেননি। দীপিকার প্রশংসার জবাবে অভিনেত্রী ডিপিকে খোঁচা দিয়ে বলেছিলেন, ‘‘হ্যাপি নিউ ইয়ার’র জন্য সে অ্যাওয়ার্ড পেয়েছে। তার উচিৎ এক গ্লাস পানিতে ডুবে মরে যাওয়া। এই সিনেমার জন্য আপনি অ্যাওয়ার্ড কিভাবে নিতে পারেন?’
কঙ্গনা আরও বলেন, ‘আপনি চিন্তা করেন। কমন সেন্স থাকা উচিৎ। একজনের ‘কুইন’ মুক্তি পেয়েছে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে অন্যজন ‘হ্যাপি নিউ ইয়ার’র জন্য। নিজের খ্যাতি ধরে রাখতে দীপিকা এখন প্রশংসা করবেই।’
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল