ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

এক দিনে শনাক্ত ছাড়াল সাড়ে ৬ হাজার, মৃত্যু ১০


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২২ বিকাল ৫:১৭

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে। সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। তাদের মধ্যে পুরুষ চার ও ছয়জন নারী রয়েছেন। ঢাকা বিভাগে মারা গেছেন সাত, চট্টগ্রামে দুই ও বরিশালে একজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে সাত ও তিনজন বেসরকারি হাসপাতালে মারা যান। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে।

এদিকে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন সুস্থ হলেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে ৩২ হাজার ৪৩১ জনের। আর পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। এখন পর্যন্ত এক কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

 

শাফিন / জামান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত