ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৭-১-২০২২ বিকাল ৫:৪১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত পোস্টার প্রদর্শন এবং বক্তৃতা প্রদান করেন শিক্ষার্থীরা।
 
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের ওপর পুলিশ বাহিনীর হামলায় ধিক্কার জানাই। আগামীতে যেন শিক্ষার্থীদের ওপর কোনো মহল আঙ্গুল তুলতে না পারে সেজন্য এ হামলার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি।
 
বক্তারা আরো বলেন, ক্যাম্পাসের যে কোনো যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলো গণতন্ত্র ও মুক্তচিন্তা চর্চার জায়গা। এমন একটি স্থানে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ছাত্রলীগ ও পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানাই। হামলার ভিডিও ফুটেজ দেখে এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি করছি।
 
উল্লেখ্য, গতকাল রোববার (১৬ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেন।শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ভিসিকে উদ্ধার করতে পুলিশ লাঠিচার্জ করে ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন বলেও জানা যায়।

শাফিন / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?