ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পরকীয়ার অভিযোগে সালিশে নগ্ন করে মহিলাকে মারধর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২১ বিকাল ৭:৫৭

পরকীয়া সম্পর্কের জের ধরে সালিশি বৈঠকে ডেকে ‍এক মহিলাকে নগ্ন করে মারধর করার অভিযোগ উঠেছে গ্রামের কয়েকজন মাতব্বরের বিরুদ্ধে। কেবল মারধরই নয়, ওই দৃশ্য মোবাইলে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও দেয়া হয়েছে। আর ভিডিওটি ভাইরাল হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে ভারতে। এ ঘটনার পর থেকে ওই মহিলা নিখোঁজ রয়েছেন। পরে আসামে তার বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনে পুলিশ।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডের নির্দেশে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই শুরু হয়। এরপর তদন্তে নামে কুমারগ্রাম থানার পুলিশ। আহত মহিলাকে উদ্ধার করে গত রোববার রাতে লিখিত অভিযোগ নেয় পুলিশ। আর তারপরই ৩ যুবককে আটক করে পুলিশ। পরে সোমবার (১৪ জুন) তাদের আলিপুরদুয়ার আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়া হয়।

এদিকে সালিশি সভা সম্পর্কে জানা যায়, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা চেংমারি গ্রামের এক আদিবাসী মহিলার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শনিবার রাতে তাদের নিয়ে সালিশ ডাকে মাতব্বররা। আর তখনই হেনস্তা করা হয় মহিলাকে। ছড়িয়ে দেয়া ছবি ভাইরাল হয়ে যায়। মহিলা ১১ জনের নামে অভিযোগ করে।

সোমবার (১৪ জুন) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ডা. ভোলানাথ পান্ডে জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র : জি-নিউজ

প্রীতি / জামান

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল