ভার্চুয়ালি বসেছে আপিল বিভাগ
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হবে। এরইমধ্যে সকাল ৯টা থেকে আপিল বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। আর সকাল সাড়ে ১০টা থেকে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয় হাইকোর্ট বিভাগে।
সংক্রমণ বাড়ায় গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেন।
দুটি বিজ্ঞপ্তিতেই বলা হয়, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বুধবার (১৯ জানুয়ারি) থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগ ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
গতকাল সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতি করোনায় আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফও আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। এদিকে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।
এর আগে রাজধানীর জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে এসে দেশের বিভিন্ন আদালতের ২২ জন সহকারী জজ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) করোনা আক্রান্ত হন। পরে অসমাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ প্রোগাম বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে করোনা আক্রান্ত ২২ জন সহকারী জজকে জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রাখা হয়েছে।
এদিকে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা