করোনায় আক্রান্ত সংগীতশিল্পী ন্যানসি
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে গায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা টেস্ট করান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।
তবে ন্যানসির স্বামী মহসীন মেহেদী, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত সুস্থ আছেন। তাদের মধ্যে করোনার কোনও উপসর্গ নাই। উপসর্গ দেখা দিলে তাদেরও করোনা টেস্ট করা হবে বলে জানান এই গায়িকা।
সম্প্রতি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে জানিয়েছেন ন্যানসি। এর আগে ২০২১ বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন তিনি। এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান। এর আগে তার দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম রোদেলা ও নায়লা।
উল্লেখ্য, সম্প্রতি গায়ক ইমরানের সঙ্গে ‘ইশারা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। গানটি থাকছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায়। এতে পর্দায় ঠোঁট মেলাবেন নিরব ও বুবলী।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল