ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পলিথিন ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৩:৪৪

পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী পলিথিন ব্যবহার বন্ধে ডিসিদের প্রতি মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমরা পলিথিনের ব্যবহার বন্ধ করে জুট ব্যাগিংয়ে চলে যেতে চাই। পলিথিন বন্ধে উপজেলা পর্যায়ে প্রতি মাসে অন্তত দুটি এবং জেলা পর্যায়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, যাতে করে ব্যাগিং পলিথিনের ব্যবহারটা বন্ধ হয়।’

তিনি বলেন, ‘পূর্ব পাকিস্তানের সবচেয়ে বেশি আয় ছিল পাট খাত থেকে। আমরা আবার পাটের ব্যবহারে চলে যেতে চাই। আমার আশা, পাট ও বস্ত্র খাত আবার পুরোপুরি ফিরে আসবে।’

খুলনায় পাটকল বন্ধ করে যে আধুনিকায়নের পরিকল্পনার করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে পাটমন্ত্রী বলেন, ‘পাটকলের লিজ পদ্ধতির ম্যানেজমেন্ট থাকবে বেসরকারি হাতে। আমরা ইতোমধ্যে পাঁচটি টেন্ডার করেছি। আগামীতে তাদের কাছে সেগুলো হ্যান্ড ওভার করে দেব। ইতোমধ্যে দুটি টেন্ডার হ্যান্ড ওভার হয়ে গেছে।’

শাফিন / শাফিন

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'