শিল্পী সংঘের নির্বাচনে লড়তে চান সূচনা সিকদার
শিল্পী সংঘের নির্বাচনে লড়তে চান সূচনা সিকদার মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: আসন্ন অভিনয় শিল্পী সংঘের এবারের নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী সূচনা সিকদার। টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সূচনা সিকদার কার্যনির্বাহী সদস্য পদে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র কিনেছেন। এ তথ্য সাংবাদিকদের সূচনা নিজেই নিশ্চিত করেছেন।
নির্বাচনে অংশগ্রহণের কারণ জানতে চাইলে সূচনা সিকদার বলেন, 'আমার মনে হয় শিল্পীদের নিয়ে আমার কাজ করা উচিত। আমি যদি শিল্পী সংঘের সদস্য নির্বাচিত হই, তাহলে শিল্পীদের পাশে সবসময় থাকতে পারবো। অভিনয় শিল্পী সংঘের হয়ে কাজ করার লক্ষ্যেই আমার সহকর্মী শিল্পী, সাংবাদিক ভাই এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছি।
সূচনা সিকদার আরও বলেন, 'আমি নিঃস্বার্থভাবে কাজ করবো সবার জন্য, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো নিঃস্বার্থভাবে শিল্পীদের জন্য কাজ করতে পারি। সর্বপরি তিনি বলেন শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী হয়ে যদি জয়ী হতে পারি তাহলে শিল্পীদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাবো।'
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
Link Copied